‘বঙ্গবন্ধু হত্যায় সরাসরি যুক্ত ছিলেন জিয়া’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধু হত্যার পেছনে সরাসরি যুক্ত ছিলেন মেজর জিয়াউর রহমান।
ওই ঘটনার আসল খলনায়ক জিয়া একে একে মুক্তিযাদ্ধের নায়কদের হত্যা করেছিলেন।

রোববার জাতির পিতার ৪৫তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি আয়োজন করে এ আলোচনা সভার।
গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এতে যোগ দিয়ে শেখ হাসিনা বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছিল।
আওয়ামী লীগ সভাপতি বলেন, জাতির পিতার জন্মশতবার্ষিকীতে আমাদের একটাই লক্ষ্য থাকবে, যাতে দেশের একটি মানুষও গৃহহীন না থাকে। প্রতিটি মানুষকে অন্তত আমরা একটা মাথা গোঁজার ঠাঁই করে দেব।

Comments (0)
Add Comment