বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী, আপনি তো ক্ষমতায় টিকে আছেন বন্দুকের নলের জোরে।
বন্দুকও অনেক সময় কাজ করে না। জনগণের শক্তির কাছে অকার্যকর হয়ে যায়।
ইসহাক সরকারকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।
এই মুক্তি যদি বাধাগ্রস্ত হয়, তাহলে আর ফুটপাত নয়- রাজপথের সমস্ত কনক্রিট উড়িয়ে আমরা এবার রাজপথে এমন ব্যারিকেড তৈরি করব।
ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারের মুক্তি দাবিতে আজ বুধবার ঢাকায় দলীয় কার্যালয়ের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে বক্তব্যে এই হুমকি দেন তিনি।
রিজভী বলেন, গতকালও ফেনী জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদকে কোনো কারণ ছাড়া গ্রেপ্তার করা হয়েছে।
প্রতিদিন বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। তারা করোনা ও বন্যায় তারা ত্রাণ নিয়ে যাচ্ছে, এটাই তাদের অপরাধ।