কেজি দরে বিক্রি করা হতে পারে শাহজালাল বিমানবন্দরে পড়ে থাকা উড়োজাহাজগুলোকে

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজ অ্যাপ্রোনের বিশাল অংশ দখল করা রাখা উড়োজাহাজগুলো বিমানবন্দরের উত্তর প্রান্তে সরিয়ে নেয়া হচ্ছে। সম্প্রতি এ কার্যক্রম শুরু হয়েছে।

কোনো ধরনের চার্জ পরিশোধ না করেই দীর্ঘদিন রানওয়ের পাশে পড়ে থাকা বিভিন্ন বিমানসংস্থার ২২টি প্লেন বিমানবন্দরের গলার কাটায় পরিণত হয়েছিল।
গত সপ্তাহে প্লেন সরিয়ে নেয়ার কাজ শুরু হয়।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক সূত্র জানায়, পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ২২টি উড়োজাহাজ সরিয়ে নেয়ার পর শুরু হবে এগুলো নিলামে বিক্রির প্রক্রিয়া। নিলামে বিক্রি না হলে কেজি দরে বিক্রি করা হতে পারে এগুলো।
ক্রেতা না থাকলে ভেঙে ডাম্পিং করা হবে এসব প্লেনকে।

জানা গেছে, দীর্ঘদিন আগেই অপারেশন বন্ধ ঘোষণা করা জিএমজি এয়ারলাইন্স, ইউনাইটেড এয়ারওয়েজ, অ্যাভিয়েনা এয়ারলাইন্স, বিসমিল্লাহ এয়ারলাইন্স রিজেন্ট এয়ারওয়েজ ও বিমান বাংলাদেশের কয়েকটি প্লেন এখানে দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে। এদের কাছে পার্কিং চার্জ বাবদ পাওনা প্রায় আকাশচুম্বী।
তবে টাকা পরিশোধ না করায় উড়োজাহাজগুলো সরিয়ে বিমানবন্দরের অন্যপ্রান্তে নেয়া হচ্ছে।

Comments (0)
Add Comment