দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের ওপর দুষ্কৃতকারীদের হামলার
ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাষ্ট্র পরিচালনায় সরকারের নৈতিক ভিত্তি নেই মন্তব্য করে তিনি বলেন, এখন সরকারি কর্মকর্তারাও হিংস্রতার শিকার হচ্ছেন।
আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলবেন।
তিনি উইএনও ওয়াহিদা খানম ও তার পিতার ওপর বর্বরোচিত হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।