রিয়াদ থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট ১১ সেপ্টেম্বর

আগামী ১১ সেপ্টেম্বর সৌদির রিয়াদ থেকে ঢাকায় বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

করোনার কারণে ফ্লাইট বন্ধ থাকায় দীর্ঘদিন থেকে দেশে ফিরতে পারছেন না অনেক প্রবাসী বাংলাদেশি।
তাদের দেশে ফেরার সুবিধার্থে ধারাবাহিক বিশেষ ফ্লাইটের অংশ হিসেবে রিয়াদে এই ফ্লাইট পরিচালনা করছে বিমান।

রিয়াদ থেকে ঢাকায় বিজনেস ক্লাস আসনে একমুখী যাত্রায় ভাড়া ৩০০০ ও ইকোনমি ক্লাস আসনে ভাড়া ২১৫০ সৌদি রিয়াল নিচ্ছে বিমান।

ভ্রমণ সংক্রান্ত বিস্তারিত তথ্য বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com থেকে পাওয়া যাবে।

Comments (0)
Add Comment