‘নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ স্বাভাবিক ঘটনা নয়’

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনা মোটেই স্বাভাবিক ঘটনা নয় বলে জানিয়েছে বিএনপি।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা ওই বিবৃতিতে আরও বলা হয়,
নারায়ণগঞ্জ শহরের তল্লা এলাকায় একটি মসজিদে এসি বিস্ফোরণের ফলে প্রায় ২১ জন মুসুল্লি নিহত হয় এবং প্রায় ৫০ জন অগ্নিদগ্ধ হওয়ায় সভায় শোক প্রকাশ করা হয় এবং নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত ও আহত ব্যক্তিদের আরোগ্য কামনা করা হয়।
এই ধরনের বিস্ফোরণ স্বাভাবিক নয় বলে সভায় মত দেওয়া হয় এবং অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন,
দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিতকরণ ও বিচারের আওতায় আনার জোর দাবি জানানো হয়।

Comments (0)
Add Comment