থাই এয়ারওয়েজের নতুন আয়োজন প্লেনের মতো রেস্তেরা

বিমানসংস্থা থাই এয়ারওয়েজ নতুন একটি আইডিয়া সাজিয়েছে। তারা রাজধানী ব্যাংককে প্রধান কার্যালয়ে একটি হোটেল খুলেছে। সেখানে রাতের খাবার পরিবেশন করা হচ্ছে সর্বস্তরের মানুষদের।

ওই রেস্তোরাঁর একটি বিশেষত্ব আছে। আপনি যদি একবার ভিতরে প্রবেশ করেন, তাহলে মনে হবে থাই এয়ারওয়েজের একটি বিমানের ভিতরে আপনি।

ইন ফ্লাইটে যেসব সুবিধা থাকে তার সবটাই আছে এখানে। আছেন কেবিন ক্রুরা। আর আসন থেকে শুরু করে অঙ্গবিন্যাস সবটাই করা হয়েছে থাই এয়ারওয়েজের সিট ও যন্ত্রাংশ ব্যবহার করে।

ফলে এর ভিতরে প্রবেশ করলে আপনার মনে হবে বিমানের ভিতরেই বসে আছেন। বৃহস্পতিবার সেখানে শতাধিক মানুষকে খাবার খাওয়ানো হয়েছে। আপাতত আকাশে উড়ছে না থাই এয়ারওয়েজ। কারণ, করোনার কারণে আন্তর্জাতিক ও বাণিজ্যিক ফ্লাইট বন্ধ রয়েছে।

এর ফলে থাই এয়ারওয়েজ দেউলিয়া হয়ে পড়েছে এমন আবেদন করা হয়েছে। এখন কর্তৃপক্ষের সিদ্ধান্ত ছাড়া বিমান উড়ছে না আকাশে। তাই বলে এর খদ্দেরদেরতো আর বসিয়ে রাখা যায় না! তারা যাতে থাই এয়ারওয়েজের ফ্লেভার ভুলে না যান  সে জন্য সাজানো হয়েছে এমন রেস্তোরাঁ।

Comments (0)
Add Comment