রাজধানীর সোনারগাঁও হোটেলে সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় মেলার আয়োজক বিএফটিডি। এ সময় মেলার বিস্তারিত তুলে ধরেন বিএফটিডির নির্বাহী পরিচালক ও মেলা কমিটির সদস্য সচিব রেজাউল একরাম রাজু। সংঠনের প্রেসিডেন্ট এএসএম আবদুল মতিন, সাবেক প্রেসিডেন্ট এইচএম হাকিম আলী, প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের জেনারেল ম্যানেজার ইজে ম্যাক ইয়ান এ সময় উপস্থিত ছিলেন।
রেজাউল একরাম বলেন, এ মেলায় প্রথমবারের মতো চীন, মিয়ানমার, ফিলিপাইন, ভুটান অংশগ্রহণ করছে। মেলায় ১১০টি স্টল থাকবে। দেশি-বিদেশি এয়ারলাইন্সসহ ট্যুরিজম সেক্টর প্রতিষ্ঠানগুলো তাদের সেবা তুলে ধরবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলা চলবে। এতে প্রবেশ মূল্য রাখা হয়েছে ২০ টাকা।
এ সময় জানানো হয়, মেলায় দেশি-বিদেশি ৮০টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। তিন দিনের এই মেলায় হোটেল, মোটেল এবং ট্যুর অপারেটররা বিভিন্ন প্যাকেজে ব্যাপক ছাড় দেবে।