ক্রিকেটারদের স্ত্রীদের কাণ্ড ফাঁস করলেন অভিনেত্রী

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডের মাদককাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। এইবার বলিউড ছেড়ে ভারতীয় ক্রিকেটারদের অন্দরমহলের মাদকের গোমর ফাঁস করলেন বলিউড অভিনেত্রী শার্লিন চোপড়া।

তিনি জানান, আইপিএল এর অন্যতম ফ্র্যাঞ্চাইজি কেকেআর-এর ম্যাচের পর পার্টিতে মাদক নিতে দেখেছেন তিনি।
এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনই অভিযোগ তুলেছেন তিনি।

তিনি জানান ‘একবার কলকাতা গিয়েছিলাম কেকেআর-এর ম্যাচ দেখতে।
ম্যাচ শেষে পার্টিতে গিয়েছিলাম। হাজির ছিলেন ক্রিকেটার ও তাঁদের স্ত্রীও। মজা হচ্ছিল বেশ।
নাচের মাঝে আমি একবার ওয়াশরুম গিয়েছিলাম।
সেখানে গিয়ে যা দেখেছি, তা চমকানোর মতো। তারকা ক্রিকেটারদের স্ত্রী’রা মাদক নিচ্ছিলেন।’

 

Comments (0)
Add Comment