ঢাকা রু‌টে ব্রিটি‌শ এয়ারওয়েজের ফ্লাইটের খব‌রে আনন্দিত প্রবাসীরা

দীর্ঘ এক যুগ পর আগামী বছ‌রের প্রথমা‌র্ধে লন্ডন-ঢাকা রু‌টে ফ্লাইট চালু করতে যাচ্ছে ব্রিটিশ এয়ারও‌য়ে‌জ।
ইউ‌কে এ‌ভি‌য়েশন নিউজ জানিয়েছে, ইতোমধ্যে এই রুটে ফ্লাইট শুরু করার অনুমতি চেয়ে বাংলা‌দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে ব্রিটিশ এয়ারলাইন্সটি। পৃথক সূত্রে জানা গে‌ছে, বাংলা‌দেশ সরকারও এ বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে।
এই খব‌রে খুশি হয়ে উঠেছে ব্রিটে‌নের বাংলা‌দেশি কমিউনিটি।

জানা গেছে, ক‌রোনা প‌রি‌স্থি‌তি কিছুটা স্বাভা‌বিক হ‌লে আগামী বছ‌রের প্রথমা‌র্ধে লন্ডন-ঢাকা রুটে নিয়‌মিত ফ্লাইট প‌রিচালনা শুরু কর‌বে ব্রিটিশ এয়ারও‌য়ে‌জ।
ত‌বে সপ্তা‌হে এ রু‌টে কত‌টি ফ্লাইট চলাচল করবে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
বর্তমা‌নে এই রুটে সরাস‌রি ফ্লাইট পরিচালনা করছে কেবলমাত্র বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

ব্রিটিশ এয়ারও‌য়ে‌জের তথ্য অনুযায়ী, ১৯৭৫ সালের জানুয়ারি‌তে লন্ডন-ঢাকা রুটে নি‌জে‌দের প্রথম নিয়‌মিত ফ্লাইট চালু ক‌রে‌ ব্রিটিশ এয়ারওয়েজ।
ভি‌সি টেন এয়ারক্রাফট দি‌য়ে সপ্তা‌হে এক‌টি ফ্লাইট দি‌য়ে রুটটি চালু করা হয়।
টানা ৩৪ বছর ফ্লাইট প‌রিচালনার পর লাভজনক না হওয়ার কার‌‌ণে ২০০৯ সা‌লের মা‌র্চে রুটটি বন্ধ ক‌রে দেয় ব্রিটিশ এয়ারলাইন্সটি।

Comments (0)
Add Comment