সৌদিতে এক সপ্তাহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব ফ্লাইট বাতিল

করোনার কারণে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ ঘোষণা করায় সৌদি আরবের জেদ্দা, রিয়াদ ও দাম্মামে সব ফ্লাইট বাতিল করেছে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স।
সোমবার থেকে আগামী এক সপ্তাহ সব ফ্লাইট বন্ধ থাকবে।

সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ সময় বিমানের টিকিট কাটা যাত্রীদের পুনরায় ফ্লাইট চালুর পর অগ্রাধিকার ভিত্তিতে আসন বরাদ্দ দেয়া হবে।

Comments (0)
Add Comment