বাংলাদেশের অর্থনীতি নিয়ে বিশ্বব্যাংকের পূর্বাভাস সামঞ্জস্যপূর্ণ নয় বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এক বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘কখনও কখনও তারা ভবিষ্যদ্বাণী করে এবং পরে সময় সময় তাদের অবস্থান পরিবর্তন করে।’
বিশ্ব ব্যাংক ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ১.৬ শতাংশ হবে বলে তাদের এক পূর্বাভাসে জানায়।
যেখানে জাতীয় বাজেটে সরকার জিডিপি প্রবৃ্দ্ধি ৭.৪ শতাংশ নির্ধারণ করেছে।
বিশ্বব্যাংকের এমন পূর্বাভাসকে উড়িয়ে দিয়ে দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ পৃথিবীর অনেক দেশের তুলনায় ভালো আছে।