বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক চার ভারতীয় নাগরিক

রোববার ভোরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দইখোয়া বর্ডার গার্ড বিজিবি ক্যাম্পের সদস্যরা অবৈধ ভাবে বাংলাদেশে-অনুপ্রবেশের দায়ে চার জন ভারতীয় নাগরিককে আটক করেছেন।

বিজিবি সূত্রে জানা যায়, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দইখোয়া বিজিবি ক্যাম্প সংলগ্ন ভুটিয়ামঙ্গল এলাকা দিয়ে আন্তর্জাতিক সীমানা পেরিয়ে রোববার ভোরে বাংলাদেশের অভ্যন্তরে চার জন ভারতীয় নাগরিক অনুপ্রবেশ ঘটায়। পরে তারা ওই এলাকায় সন্দেহ জনক ভাবে ঘোরাফেরা করতে থাকলে, টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করে সংশ্লিষ্ট ধারায় মামলা করে হাতীবান্ধা থানায় সোপর্দ করা হয়েছে।

রোববার (১০ জানুয়ারি) বিকেলে হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম এর সত্যতা নিশ্চিত করে বলেন, বিকেলে আটককৃতদের লালমনিরহাট আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

আটককৃতরা হলেন- ভারতীয় কুচবিহার জেলার শীতলকুচি এলাকার জাহেদুল ইসলামের ছেলে আমির হোসেন বুলেট (২০), ইনছার আলীর ছেলে জয়নাল আবেদী (৪৫), মজিবুরের ছেলে আলমগীর হোসেন (২০) ও তৈয়ব আলীর ছেলে রেজাউল মিয়া (২০)।

Comments (0)
Add Comment