সিঙ্গাপুরের সাবেক অভিনেতা বাংলাদেশিকে নির্যাতনে দোষী সাব্যস্ত

সিঙ্গাপুরে দেশটির সাবেক অভিনেতা পরিচালক নগ আইক লিওঙ্গ ওরফে হুয়াং ইলিয়াং এক বাংলাদেশিকে নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন।

২০১৮ সালের ১১ই ডিসেম্বর এই অভিনেতা একটি ধাতব পদার্থ দিয়ে বাংলাদেশি জাহিদুলের পেটে ও মাথায় আঘাত করা করেছিলেন। এতে জাহিদুল কোনোমতে বেঁচে গেলেও কোমর ও মাথার খুলিতে আঘাত পান। জাহিদুল সিঙ্গাপুরে পরিচ্ছন্নতার কাজে নিযুক্ত ছিলেন। জাহিদুলের বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি। খবর-অনলাইন নিউজ পোর্টাল স্ট্রেইটস টাইমসের।

শুক্রবার জেলা জজ জন এনজি তাকে (অভিনেতা) নির্যাতনের একটি ঘটনায় দোষী হিসেবে সাব্যস্ত করে রায় দেন। আগামী ২৬ ফেব্রুয়ারি আদালত সিদ্ধান্ত দেবেন অভিযুক্ত অভিনেতার কি শাস্তি হতে পারে।

এই মামলায় দোষীদের সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড, জরিমানা ও বেত্রাঘাতের বিধান রয়েছে। তবে নগ পঞ্চাশোর্ধ্ব হওয়ায় তাকে বেত্রাঘাত করা যাবে না।

এদিকে নগ আইক লিওঙ্গ আদালতে বলেছেন, জাহিদুল তাকে ‘বাবা’ হিসেবে মেনে শাসন ও মারধরের অধিকার দিয়েছেন।

নগ আইক লিওঙ্গ ২০ বছরের বেশি সময় অভিনয় করেছেন। তিনি পর পর ২০০২, ২০০৩, ও ২০০৬ সালে সেরা সহ-অভিনেতার পুরস্কার জিতেন।

Comments (0)
Add Comment