ভারতে পণ্য রপ্তানিতে কোণঠাসা বাংলাদেশ

বাংলাদেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে গত ৫ বছরে ভারত থেকে আমদানি হয়েছে ৮৮ লাখ ৮৯ হাজার ৮১১ মেট্রিক টন বিভিন্ন ধরণের পণ্য।
বিপরীতে একই সময়ে বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয়েছে ১৮ লাখ ৭২ হাজার ২১০ মেট্রিক টন পণ্য।

বেনাপোল বন্দর কর্তৃপক্ষ জানায়, এ বন্দর দিয়ে ভারত থেকে আমদানি হওয়া পণ্যের মধ্যে রয়েছে শিল্প কারখানায় ব্যবহৃত কাঁচামাল, তৈরি পোশাক, কেমিক্যাল, মেশিনারিজ যন্ত্রাংশ, সুতাসহ নানা জাতের খাদ্যপণ্য।

বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হওয়া পণ্যের মধ্যে রয়েছে পাট ও পাটজাত পণ্য, মাছ, মেলামাইন, তৈরি পোশাক ও বসুন্ধরা টিস্যু উল্লেখযোগ্য।

বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক মামুন কবীর তরফদার সময় সংবাদকে বলেন, ২০১৫-১৬ অর্থবছর ভারত থেকে আমদানি হয় ১২ লাখ ৮৮ হাজার ৯৩৮ মেট্রিক টন বিভিন্ন পণ্য।
একই সময় ভারতে রপ্তানি হয় ৪ লাখ ৭৫ হাজার ৭৩৯ মেট্রিক টন পণ্য।

Comments (0)
Add Comment