১০ লাখ ভ্যাকসিন পৌঁছেছে দক্ষিণ আফ্রিকায়

করোনাভাইরাসের (কোভিড-১৯) ভ্যাকসিনের প্রথম চালান গ্রহণ করেছে দক্ষিণ আফ্রিকা সরকার।

সোমবার (১ ফেব্রুয়ারি) দুপুর ৩টায় ভারত থেকে আমদানি করা ১০ লাখ ভ্যাকসিন নিয়ে এমিরেটস এয়ারলাইনসের একটি বিশেষ বিমান জোহানেসবার্গ এয়ারপোর্টে পৌঁছলে প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এবং ডেপুটি প্রেসিডেন্ট ডেভিড মাবুজা ও স্বাস্থ্যমন্ত্রী জিউলি এমখাইজি এয়ারপোর্ট থেকে ভ্যাকসিন গ্রহণ করেন।

ক্রমান্বয়ে চলতি মাসে ভারত থেকে আরো ৫ লাখ ভ্যাকসিন আমদানি করার কথা রয়েছে।

Comments (0)
Add Comment