ম্যারাডোনার নামে ইতালিতে ব্যাংকনোট

২০২০ সালের ২৫ নভেম্বর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন ফুটবলের রাজপূত্র ম্যারাডোনা।
তার মৃত্যুর পরেই আর্জেন্টিনা কর্তৃপক্ষের কাছ থেকে শোনা গিয়েছিল, ম্যারাডোনার নামে প্রকাশ করা হবে ব্যাংকনোট।
কিন্তু আর্জেন্টিনার আগেই ইতালির এক শহরে প্রকাশ করা হলো ম্যারাডোনার ছবি ও নামা সংবলিত ব্যাংক নোট।
দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ক্যাস্টেলিনো ডেল বিফার্নো নামের শহরটি এরই মধ্যে প্রয়াত কিংবদন্তীর নামে ব্যাংক নোট ইস্যু করে ফেলেছে। -মার্কা, নিউজ ট্রেস

শহরটির মেয়র এনরিকো ফ্রাটাঙ্গেলো হচ্ছেন সেই ব্যক্তি যার চিন্তা এবং পরিকল্পনার ফলেই ম্যারাডোনার ছবি এবং নামাঙ্কিত ব্যাংক নোটটি চালু করা হলো।
ফ্রাটাঙ্গেলো বলেন, ‘ম্যারাডোনাকে আমরা দক্ষিণ গোলার্ধের একজন নায়ক মনে করি।
আর্জেন্টিনা আমাদের কাছে একজন সত্যিকারের নায়ককে প্রেরণ করেছিল।

Comments (0)
Add Comment