শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের আলী সিকদারপাড়া এলাকায় বাড়ির ছাদ থেকে পড়ে এক সৌদি প্রবাসীর মৃত্যু হয়েছে। নিহত প্রবাসীর নাম মো. নুরুল আলম (৪৩)।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. লিয়াকত আলী জানান, সৌদি প্রবাসী নুরুল আলম গত পাঁচ থেকে ছয় মাস আগে দেশে ফিরে আসেন।
সন্ধ্যায় তিনি বাড়ির দ্বিতীয় তলার ছাদে উঠে সুপারী পারার সময় অসাবধানতাবশত ছাদ থেকে নিচে পড়ে যান। আহত প্রবাসীকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।