বিমানবন্দর থেকে ৮ মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

ঢাকা হযরত শাহ্ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অর্থ আত্মসাৎ, জালিয়াতি ও প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি নূর আলম সবুজকে গ্রেপ্তার করে বিমানবন্দরে কর্তব্যরত পুলিশ। রোববার রাতে তাকে সেনবাগ থানায় আনা হয়।

গ্রেফতারকৃত নূর আলম সবুজ সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের সাদেকপুর গ্রামের আবু তাহেরের ছেলে।

ওয়ান ব্যাংক’সহ কয়েকটি ব্যাংক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি পেশার একাধিক ব্যক্তি থেকে প্রায় ৪৫ কোটি টাকা ঋণ নিয়ে বিদেশে পালিয়ে যাওয়া নূর আলম সবুজ বিরুদ্ধে ৮টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে বলে জানায় নোয়াখালীর সেনবাগ থানা পুলিশ।

সেনবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সবুজ চন্দ্র পাল জানান, নূর আলম সবুজ ২০১৯ সালের আগে কাবিলপুরে ইটভাটার ব্যবসা করতেন। ব্যবসায়ী থাকা অবস্থায় ওয়ান ব্যাংক থেকে ২৮ কোটি ৫৭ লাখ টাকাসহ উপজেলার বিভিন্ন ব্যাংকের শাখা, স্থানীয় ব্যবসায়ী ও লোকজন থেকে প্রায় ৪৫ কোটি টাকা ঋণ (লোন) নেন নূর আলম সবুজ। ঋণের ডাকা পরিশোধ না করে গত ২০১৯ সালে বিদেশে পালিয়ে যায় সে।

টাকা আত্মসাৎ, জালিয়াতি ও প্রতারণার অভিযোগ ওয়ান ব্যাংক কর্তৃপক্ষসহ সেনবাগ থানায় ৬টি ও নোয়াখালী সুধারাম থানায় তার বিরুদ্ধে ২টি মামলা দায়ের করা হয়। ওই ৮টি মামলায় সবুজের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়।

তিনি আরও জানান, গত শনিবার রাতে দুবাই থেকে ঢাকা হযরত শাহ্ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দেশে আসে নূর আলম। এসময় বিমানবন্দরে কর্তব্যরত পুলিশ তাকে গ্রেপ্তার করে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মৃধা বলেন, সোমবার (০৮ মার্চ) দুপুরে অর্থ আত্মসাৎ, জালিয়াতি ও প্রতারণা মামলায় একাধিক ওয়ারেন্টভুক্ত আসামি নূর আলম সবুজকে বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 

Comments (0)
Add Comment