দ্রুত ব্রিটিশ নাগরিকদের মিয়ানমার ছাড়ার পরামর্শ

বিক্ষোভে উত্তাল মায়ানমার। দেশটিতে সেনাবাহিনীর গুলিতে ৭০ জনেরও বেশি গণতন্ত্রকামী প্রাণ হারিয়েছেন। এই অস্থিতিশীল অবস্থায় নিজেদের নাগরিকদের যত দ্রুত সম্ভব মিয়ানমার ছাড়ার পরামর্শ দিয়েছে ব্রিটেন।

আজ শুক্রবার ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, আমরা ব্রিটিশ নাগরিকদের দ্রুত মিয়ানমার ছাড়ার পরামর্শ দিচ্ছি। অত্যন্ত জরুরি কাজ না থাকলে আপনারা ওই দেশ থেকে নিজ দেশে চলে আসুন।

বিশ্লেষকদের মতে, গণতান্ত্রিক সরকারকে সরিয়ে ক্ষমতা দখল করার পর থেকেই পশ্চিমের দেশগুলির সঙ্গে সম্পর্ক তলানিতে ঠেকেছে টাটমাদাও বা বার্মিজ সেনাবাহিনীর। এছাড়া, গণবিক্ষোভ সামাল দিতে সম্প্রতি বিদ্রোহী সংগঠন ‘আরকান আর্মি’-কে জঙ্গিগোষ্ঠীর তালিকা থেকে সরিয়ে দিয়েছে তারা। এর ফলে ওই সংগঠনটির সঙ্গে লড়াই করে আপাতত শক্তি খরচ করতে হবে না মায়ানমারেরে সেনাবাহিনীকে।

ব্রিটিশ নাগরিকদের পণবন্দি করার আশঙ্কা অনেকটাই বেড়েছে। তাছাড়া, দেশজুড়ে বিক্ষোভ ও প্রশাসনের পালটা অভিযানে সে দেশে নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করাটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে লন্ডনের সামনে। তাই আপাতত নিজের নাগরিকদের মায়ানমার ছাড়ার পরামর্শ দিয়েছে ব্রিটিশ সরকার।

সূত্র: দ্যা গার্ডিয়ান।

Comments (0)
Add Comment