প্রধানমন্ত্রীকে বঙ্গবন্ধুর ভাস্কর্য উপহার দিলেন চীনা প্রেসিডেন্ট

চীনা প্রেসিডেন্ট শি জিন পিং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য উপহার দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে এ উপহার দেন চীনা প্রেসিডেন্ট শি জিন পিং।

সোমবার গণভবনে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং দেশটির প্রেসিডেন্ট শি জিন পিংয়ের দেওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য হস্তান্তর করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই ভাস্কর্য হস্তান্তর করা হয়।

চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তিনি ঢাকায় আসতে না পারলেও ভিডিওবার্তা পাঠাবেন।

Comments (0)
Add Comment