বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বাড়ানোর নির্দেশ পাকিস্তান প্রেসিডেন্ট ড. আরিফ আলভির

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট ড. আরিফ আলভি।
তিনি বলেছেন, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়েন তার দেশ যেকোনও ধরনের সুযোগ অবলম্বনে আগ্রহী। খবর ডনের।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১৭ মার্চ থেকে ১০ দিনব্যাপী অনুষ্ঠানমালা উদযাপন করছে বাংলাদেশ।
এ অনুষ্ঠানে যোগ দিতে আমন্ত্রণ পেয়েছেন ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপের সরকারপ্রধানরা।
তবে সেই তালিকায় নেই পাকিস্তান।

এ অবস্থায় বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ইমরান আহমেদ সিদ্দিকীকে ডেকে পাঠায় তার দেশ।
গত মঙ্গলবার সিদ্দিকীকে নিয়ে বৈঠকে বসেছিলেন পাকিস্তানি প্রেসিডেন্ট।
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বিষয়ে আলোচনার জন্যই তাকে ডাকা হয়েছিল বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।

Comments (0)
Add Comment