‘পুঁজিবাজারকে শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায় সরকার’

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী : বঙ্গবন্ধুর স্বপ্নের আলোকে বাংলাদেশের পুঁজিবাজারের অর্জন ও সম্ভাবনা শীর্ষক সেমিনারে অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল বলেন, সরকার পুঁজিবাজার উন্নয়নে সব রকম সহায়তা করে যাচ্ছে।
বাজার সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে এবার বাজেটেও নীতি সহায়তা দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী চান দেশের উন্নয়নের সাথে পু্জিবাজার সমানতালে এগিয়ে যাক।

সেমিনারে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল ইসলাম বলেন, বঙ্গবন্ধু স্বাধীনতার পরপরই মানুষের জীবনমান উন্নয়ন ও দেশের অর্থনৈতিক মুক্তির জন্য একের পর এক উদ্যোগ নিয়েছেন।
প্রয়োজনীয় প্রতিষ্ঠান গড়েছেন। তিনি বেঁচে থাকলে দেশের উন্নয়ন আরো বেগবান হতো।

অর্থমন্ত্রী বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর নির্দেশনায় পুঁজিবাজার সঠিকপথে আছে।
বিশ্বব্যাংক পুজিবাজারের আইটি অবকাঠামো উন্নয়নে অর্থায়ন করবে।
এটা কয়েকমাসের মধ্যে বাস্তবায়ন হবে বলে আশা করেন তিনি।
এতে বাজার আরো গতিশীল হবে, স্বচ্ছ হবে বলে আশা করেন বিএসইসি চেয়ারম্যান।
তখন সাধারণ বিনিয়োগকারীদের গুজব ছড়িয়ে আতঙ্কিত করে কারসাজি কমবে বলে মনে করেন তিনি।

Comments (0)
Add Comment