অভ্যন্তরীণ রুটে বিমান বুধবার থেকে চলবে

আগামী বুধবার (২১ এপ্রিল) থেকে অভ্যন্তরীণ রুটে বন্ধ থাকা ফ্লাইট গুলো সীমিত পরিসরে ফের চালু হচ্ছে বলে জানিয়েছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক তৌহিদুল আহসান।

মঙ্গলবার (২০ এপ্রিল) বিকেলে তিনি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গত ৩ এপ্রিল করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে ৫ এপ্রিল থেকে অভ্যন্তরীণ সব রুটে ফ্লাইট চলাচল বন্ধ রাখার ঘোষণা দেয়।

Comments (0)
Add Comment