চীনের জেএল-৩ পুরো মার্কিন ভূখণ্ডে আঘাত করতে সক্ষম

চীনের পরমাণু শক্তি-চালিত নতুন সাবমেরিনে সবচেয়ে শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘জেএল-৩’, স্থাপন করেছে।

সোমবার (৩ মে) দেশটির গণমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট দাবি করেছে, এই ক্ষেপণাস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানা সম্ভব।

চীনের পিপলস লিবারেশন আর্মির নৌবাহিনীর ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পরমাণু শক্তিচালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম সাবমেরিন- এসএসবিএন প্রদর্শন করা হয়। এই সাবমেরিন থেকে জেএল-৩ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা সম্ভব যা ১০,০০০ কিলোমিটার দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।

চীনা নৌবাহিনীর নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র সাউথ চায়না মর্নিং পোস্টকে জানায়, ‘আপগ্রেড করার আগে সাবমেরিনটিতে জেএল-২ ক্ষেপণাস্ত্র বসানো ছিল যা দিয়ে শুধু যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্ব অংশে আঘাত করা সম্ভব হতো। কিন্তু এখন এটি দিয়ে গোটা আমেরিকা মহাদেশের যে কোনো স্থানে হামলা করা যাবে। জেএল-৩ পরমাণু ওয়ারহেডসহ নানা ধরনের ওয়ারহেড বহন করতে সক্ষম।’

গত বছর মে মাসে যুক্তরাষ্ট্রের ফোর্বস ম্যাগাজিন জানায়, চীনের প্রতিটি জেএল-২ ক্ষেপণাস্ত্রে হিরোশিমায় নিক্ষিপ্ত লিটল বয় বোমার চেয়ে ৬৭ গুণ ধ্বংস ক্ষমতাসম্পন্ন পরমাণু ওয়ারহেড বসানো সম্ভব।

Comments (0)
Add Comment