লিবিয়ার সেনাবাহিনী মুক্তিপণের জন্য অপহরণ হওয়া ১০ বাংলাদেশিকে দুর্গম এলাকা থেকে উদ্ধার করেছে।
মঙ্গলবার (১৮ মে) লিবিয়ার বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।
দূতাবাস জানায়, লিবিয়ার সেনাবাহিনীর ত্রিপলী অঞ্চলের ৪৪৪তম ব্রিগেড বানি ওয়ালিদের দুর্গম এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের কাছে জিম্মি বাংলাদেশিদের উদ্ধার করেছে।
উদ্ধার হওয়া বাংলাদেশিদের দূতাবাসের পক্ষ থেকে প্রয়োজনীয় সব সহযোগিতা দেওয়া হয়েছে।
বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে লিবিয়ার সেনাবহিনীসহ সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।