‘প্রধানমন্ত্রীর সঠিক উদ্যোগে মাথাপিছু আয় বেড়েছে’

করোনাভাইরাসের মধ্যে প্রধানমন্ত্রীর একের পর এক সময়োপযোগী প্যাকেজ ও সঠিক উদ্যোগের কারণে মাথাপিছু আয়ে বেড়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী বলেন, আপনাদের প্রত্যেকটি ক্ষেত্রে শিকার করতে হবে আমরা আগের চেয়ে অনেক ভালো করছি।

এরকম ভালো করার পেছনে যুক্তি হলো প্রধানমন্ত্রী সময়োপযোগী, সময়মতো ও প্রণোদনা দিয়েছেন যা প্রত্যেক মানুষের কাছে পৌঁছেছে।
সে কারণেই টাকার সাপ্লাই এখন বেশি।
বিশেষ করে আমাদের গ্রামীণ অর্থনীতি এখন অনেক ভালো অবস্থানে রয়েছে।
আমাদের আমদানি আগের চেয়ে অনেক ভালো হচ্ছে।
বুধবার দুপুরে অর্থমন্ত্রীর সভাপতিত্বে ভার্চ্যুয়ালি অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

 

 

Comments (0)
Add Comment