শুক্রবার (২১ মে) সকাল নাগাদ ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে ‘যুদ্ধবিরতি চুক্তি’ হতে পারে।
বৃহস্পতিবার (২০ মে) সূত্রের বরাতে এমন খবর দিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।
খবরে বলা হয়, ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন মিসরীয় কর্মকর্তারা। আর ইসরায়েলি সামরিক বাহিনী গোপনীয়ভাবে স্বীকার করেছে, তারা তাদের উদ্দেশ্য পূরণের কাছাকাছি পৌঁছে গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা বলেন, যুদ্ধবিরতির কলাকৌশল প্রস্তাব করা হয়েছে। এখন এটি কেবল সময়ের ব্যাপার।
বাইডেন প্রশাসন এর আগে আভাস দিয়েছিল যে, চলতি সপ্তাহে একটি যুদ্ধবিরতি চুক্তি হতে পারে।
যুক্তরাষ্ট্রসহ মিসর, কাতার ও বেশ কয়েকটি ইউরোপীয় দেশ সামরিক অভিযান বন্ধে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও হামাস নেতাদের চাপ দিতে কাজ করছে ।
ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনকে অনিশ্চিত অবস্থায় রেখে দেওয়া হচ্ছে। তারা উত্তেজনা উসকে দিতে পারে বলে উদ্বেগ রয়েছে।