নেপালে আটকেপড়াদের দেশে ফেরাতে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট

নেপালে আটকেপড়া বাংলাদেশিদের দেশে ফেরাতে আগামী বৃহস্পতিবার ঢাকা-কাঠমান্ডু-ঢাকা রুটে বিশেষ ফ্লাইট চালু করতে যাচ্ছে বাংলাদেশের রাষ্ট্রয়াত্ত বিমানসংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজে এ কথা জানানো হয়।

নভেল করোনার ব্যাপক সংক্রমণের ফলে নেপালে কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে।
যেসব বাংলাদেশি নেপালে আটকা পড়েছেন, তাঁদের মধ্য থেকে যাঁরা দেশে ফিরতে চান, তাঁদের যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে নেপালের বাংলাদেশ দূতাবাস।

ঢাকায় ফিরতে ইচ্ছুকদের বাংলাদেশ সরকারের অনাপত্তি পত্র সংগ্রহের জন্য মিশনের ইমেইলে (mission.kathmandu@mofa.gov.bd) পাসপোর্ট ও নেপালি মোবাইল নম্বর পাঠাতে বলা হয়েছে।

 

Comments (0)
Add Comment