ভারত, মিয়ানমারের সংকট বাংলাদেশের জন্য আশীর্বাদ

প্রতিবেশী দেশ মিয়ানমারে রাজনৈতিক অস্থিরতার কারণে সেখানে ব্যবসায়িক কার্যক্রম গুটিয়ে নিতে শুরু করেছে অনেক পোশাক কোম্পানি।
অন্যদিকে ভারতে করোনা এবং ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণ বাড়তে থাকার কারণে সেদেশ থেকেও মুখ ফিরিয়ে নিচ্ছেন পোশাকশিল্পের অনেক বায়ার (বিদেশি ক্রেতা)।
আর প্রতিবেশী দুই রাষ্ট্রের এমন সংকট বাংলাদেশের পোশাকশিল্পের জন্য হয়ে উঠছে আশীর্বাদ।
ভারত-মিয়ানমারের বাইরে বিকল্প হিসেবে বাংলাদেশকে বেছে নিচ্ছে আমেরিকা-ইউরোপসহ বিভিন্ন অঞ্চলের বায়াররা।
বাংলাদেশের ব্যবসায়ী নেতাসহ সংশ্লিষ্টদের মতে, ভারত-মিয়ানমারের সংকটের কারণে সেখানকার পোশাকখাতের অনেক ক্রয়াদেশ বাংলাদেশে আসতে শুরু করেছে।
অক্টোবরে এই অর্ডার স্বাভাবিক অবস্থার চেয়েও অনেক বাড়বে বলে আশা করছেন পোশাক প্রস্তুতকারকরা।

Comments (0)
Add Comment