বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রশংসা করেছেন বিশ্বব্যাংকের পাকিস্তানবিষয়ক সাবেক উপদেষ্টা আবিদ হাসান।
একইসঙ্গে পাকিস্তান কীভাবে সহায়তা পাওয়ার জন্য ভিক্ষার ঝুলি নিয়ে বিশ্বের দ্বারে দ্বারে ঘুরছে, সেই বিবরণও দিলেন তিনি।
সোমবার দ্য নিউজ ইন্টারন্যাশনালে লেখা এক নিবন্ধে এই অর্থনীতিবিদ বলেন, এক দশকের মধ্যেই পাকিস্তানকে বাংলাদেশের কাছে সহায়তার হাত পাততে হতে পারে।
আবিদ হাসানের মতে, ২০২০ সালে বাংলাদেশের মাথাপিছু জিডিপি পাকিস্তানের দ্বিগুণ হবে—দুই দশক আগে যা অবশ্যই অকল্পনীয় ছিল।
প্রবৃদ্ধির ধারা অতীতের মতো থাকলে, তাহলে ২০৩০ সালে বাংলাদেশ একটি অর্থনৈতিক বড় শক্তি হয়ে উঠতে পারে।
আর পাকিস্তানের অর্থনৈতিক অগ্রগতি হতাশাজনক থাকলে সেই সময়ে বাংলাদেশের সহায়তা চাইতে পারে পাকিস্তান।