১২ বছরের বেশি বয়সীদের জন্য ফাইজারের করোনা টিকার অনুমোদন দিলো ইইউ

ফাইজার–বায়োএনটেকের তৈরি করোনার টিকা ১২ থেকে ১৫ বছর বয়সী কিশোরদের জন্য অনুমোদন দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ওষুধ পর্যবেক্ষক সংস্থা।
করোনার প্রথম কোন টিকা কিশোরদের জন্য অনুমোদন পেল।

শুক্রবার ইইউ’র সংস্থাটি এ অনুমোদন দেয়।
ইউরোপীয় মেডিসিন এজেন্সির টিকানীতি–বিষয়ক প্রধান মার্কো ক্যাভালেরি ১২ বছরের বেশি বয়সীদের এই টিকা অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আশা করেন এই অনুমোদনের পর ইউরোপে টিকাদান কর্মসূচির আরও অগ্রগতি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

আগামী জুন থেকে জার্মানি ১২ বছরের বেশি বয়সী কিশোরদের টিকা প্রদান শুরু হবে। যুক্তরাষ্ট্র ও কানাডা প্রাপ্তবয়স্কদের জন্য ফাইজারের টিকার অনুমোদন দিয়েছে।

Comments (0)
Add Comment