আরব আমিরাতে প্রতারণার নতুন ফাঁদ ‘ওয়ার্ক পারমিট’ ভিসা

টাঙ্গাইলের মোহাম্মদ আনোয়ার দুবাই যাবেন।
ভিসা বাবদ আড়াই লাখ টাকা পরিশোধও করে ফেলেছেন ইতিমধ্যে।
অপর প্রান্ত থেকে নিয়মিত আশ্বাস আসছে তার কাছে।
ওয়ার্ক পারমিট ভিসা পাবেন। কিন্তু ভিসা আর পাচ্ছেন না আনোয়ার।

ফেনীর মোহাম্মদ তারেক খানের বাবার ব্যবসা আছে দুবাইয়ে।
তিনিও দুবাই যেতে আগ্রহী।
সামাজিক যোগাযোগমাধ্যমের একটি আইডি থেকে তাকে ওয়ার্ক পারমিট ভিসা প্রদানের আশ্বাস দেওয়া হয়।

আমিরাতের বাইরের লোকদেরও ওয়ার্ক পারমিট ভিসা হচ্ছে জানিয়ে তারেক কিছু প্রমাণপত্রও পাঠায়।
আনোয়ার ও তারেকের দেওয়া এই তথ্যর ওপর ভিত্তি করে যোগাযোগ করা হয় সংযুক্ত আরব আমিরাতের কয়েকটি জনশক্তি প্রতিষ্ঠান ও টাইপিং সেন্টারে।
এসব প্রতিষ্ঠান জানায়, বর্তমানে বাংলাদেশিদের জন্য কোনো ধরনের ওয়ার্ক পারমিট ভিসাই ইস্যু হচ্ছে না।
এমনকি বাংলাদেশসহ কয়েকটি দেশের নাগরিকদের জন্য গত ২৮ মে থেকে ভ্রমণ ভিসাও স্থগিত করেছে আমিরাত।
সূত্রঃ সমকাল

Comments (0)
Add Comment