‘১৫০ বছর বাঁচতে পারে মানুষ’

মানুষের আয়ু কত লম্বা?
বিষয়টি জানার চেষ্টা করছেন সিঙ্গাপুরের বায়োটেক সংস্থা গিরোর গবেষকরা।

‘নেচার কমিউনিকেশন’ নামক এক জার্নালে বিজ্ঞানীরা সম্প্রতি একটি গবেষণাপত্র প্রকাশ করেছেন।
সেই গবেষণাপত্রে উল্লেখ করা হয়েছে, ১২০-১৫০ বছর পর্যন্ত আয়ু থাকতে পারে মানুষের।

সেখানে আরও বলা হয়েছে, মৃত্যু হলো একটি জৈবিক প্রক্রিয়া।
মানসিক বা শারীরিক চাপের উপরে তা নির্ভরশীল নয়।
শরীরের ডায়নামিক অর্গ্যানিজম স্টেট ইন্ডিকেটরের স্কোর জানিয়ে দেবে কতদিন বাঁচতে পারেন আপনি।

আর সেই স্কোরে সেঞ্চুরি হাঁকালে রেডিও থেকে ভিডিও কলের মতো দীর্ঘ জীবনে জার্নি করার সুযোগ মিলবে আপনার।

Comments (0)
Add Comment