জনসংযোগের সময় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে সজোরে থাপ্পড় মারেন এক ব্যক্তি। তৃতীয়বারের মতো জনসম্মুখে হামলার স্বীকার হলেন তিনি।
সমর্থক ভেবে হাত মেলাতে গিয়েছিলেন, কিন্তু ওই ব্যক্তি সোজা চড় বসিয়ে দেবে গালে তা কল্পনাও করেননি ম্যাঁক্রো।
কিন্তু ফরাসি প্রেসিডেন্টের ওপর দেশটির জনগণের এতো ক্ষোভের কারণ কি হতে পারে-
জানা যায়, জীবনযাত্রার নিম্নমান, দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্রের লাগামছাড়া মূল্যবৃদ্ধি, ওভার টাইম ও পেনশনের উপর কর বসানোর সিদ্ধান্তে দেশটির মধ্যবিত্ত ফুঁসে উঠেছিলো। ওই পরিস্থিতির মধ্যেই ঘিতে আগুন দেওয়া হয় জ্বালানি তেলের ওপর পরিবেশ কর আরোপ করার সিদ্ধান্তে।