‘চলতি অর্থবছরে জিডিপি হবে দক্ষিণ এশিয়ায় সবার ওপরে’

অর্থমন্ত্রী জানিয়েছেন, চলতি (২০২০-২১) অর্থবছরে দেশে জিডিপির হার হবে ৬ দশমিক ১ শতাংশেরও বেশি, যা হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ায় সবার ওপরে।

বুধবার দুপুরে অর্থমন্ত্রীর সভাপতিত্বে ভার্চুয়ালি অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়, বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

জিডিপির প্রবৃদ্ধি ৫ দশমিক ১ হবে বলে বিশ্বব্যাংক যে প্রতিবেদন দিয়েছে সে বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘প্রথমে দেখতে হবে বিশ্বব্যাংক যা বলে এখন পর্যন্ত সেটা ঠিক হয়েছে কি-না।
যদি কিছু প্লাস-মাইনাসও হয় তারপরও আমরা সেখানে মিল খুঁজে পাইনি।
২০২১-২২ অর্থবছর সম্পর্কে আমাদের প্রজেকশন আছে সেটি বাস্তবায়ন করতে পারব। এখন চলতি অর্থবছর যেটি আছে আমরা সেখানেও ৬ দশমিক ১ প্রবৃদ্ধির হার বলেছি।’

Comments (0)
Add Comment