‘পুঁজিবাজারে খুবই ভালো ভবিষ্যৎ দেখছি’

দেশের পুঁজিবাজার যেভাবে এগোচ্ছে তাতে সামনে খুবই ভালো ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

শনিবার বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন ও ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম আয়োজিত ‘বাজেট পরবর্তী আলোচনা ও শেয়ারবাজারের উন্নয়নের পথ’ শীর্ষক অনলাইন সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সেমিনারে শেয়ারবাজার সংশ্লিষ্টদের পক্ষ থেকে ২০২১-২০২২ অর্থবছরের বাজেটে অপদর্শিত বা কালো টাকা পুঁজিবাজারে বিনিয়োগের সুযোগ দেয়ার দাবি জানানো হয়।

Comments (0)
Add Comment