ফ্রান্সে স্বাস্থ্যকর্মীদের করোনাভাইরাসের টিকা বাধ্যতামূলক

করোনার ঝুঁকি কমিয়ে আনতে ফ্রান্স সরকার স্বাস্থ্যকর্মীদের বাধ্যতামূলক ভ্যাকসিন নেয়ার নির্দেশ দিয়েছে।
আগামী সেপ্টেম্বরের মধ্যে দেশটির সকল হসাপাতালের নার্স, চিকিৎসক, অফিস স্টাফ, স্বেচ্ছাসেবীদের ভ্যাকসিন গ্রহণ করতে বলা হয়েছে।

সোমবার টেলিভিশনে দেয়া এক ভাষণে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ বলেন, আমি আপনাদের যা কিছু করতে বলছি সে বিষয়ে আমি সচেতনভাবেই নির্দেশনা দিয়েছি।
আমি জানি আপনারা এই প্রতিশ্রুতি পূরণে প্রস্তুত আছেন।
এটা আপনাদের দায়িত্বের মধ্যেই পড়ে।
আগামী মাস থেকে দেশের বিভিন্ন শপিংমল, বার, সিনেমা হল এবং দীর্ঘ দূরত্বের ট্রেন ভ্রমণে হেলথ পাস দেখাতে হবে।
লোকজনকে হয় তাদের ভ্যাকসিন সার্টিফিকেট অথবা করোনার নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে।

Comments (0)
Add Comment