বাংলাদেশে ক’রোনার সংক্রমণ বাড়ছে।
তাই, সবাইকে পরিপূর্ণ স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপনের অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ‘সামনে কোরবানির ঈদ। এটি মুসলমানদের ধর্মীয় উৎসব।
এর সঙ্গে অনেক পেশার মানুষদের জীবন-জীবিকার বিষয় জড়িত আছে।
সবকিছু বিবেচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লকডাউন শিথিলের নির্দেশনা দিয়েছেন। আশা করছি, ঈদের এ কয়েকটা দিন সবাই স্বাস্থ্যবিধি মেনে চলব।’
শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলমের লেখা সার্জারি বিষয়ক ‘খুরশীদস ডিকোডিং সার্জারি’ বইয়ের মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী।