খুলনার চার হাসপাতালে করোনা ও উপসর্গে আরও ২৪ জনের মৃত্যু হয়েছে।
গতকাল শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
এরমধ্যে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে ৮ জন করোনায় ও ৭ জন উপসর্গে, খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে দু’জন, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটে তিনজন ও বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চারজনের মৃত্যু হয়েছে।
এর আগের ২৪ ঘণ্টায় খুলনার চারটি হাসপাতালে ১১ জনের মৃত্যু হয়েছিল।