পোশাক কর্মীদের টিকা দেয়া শুরু

গাজীপুরে পোশাক শ্রমিকদের করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু হয়েছে।
রেজিস্ট্রেশন ছাড়া শুধু এনআইডি কার্ড দেখিয়েই টিকা নিতে পারছেন শ্রমিকরা।

রোববার থেকে কোনাবাড়ী এলাকার তুসুকা ডেনিম কারখানায় পোশাক শ্রমিকদের করোনার টিকা প্রদান শুরু হয়।

টিকা কার্যক্রম প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম।

এসময় গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান জানান, সব পোশাকশ্রমিক-কর্মকর্তাদের টিকার আওতায় আনা হবে।
করোনা প্রতিরোধ করার জন্য গাজীপুরে ফেব্রুয়ারি থেকে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে এবং সেটা অব্যাহত আছে।
সারাদেশের গার্মেন্টস ও শিল্প-কলকারখানার শ্রমিকদের টিকাদান কর্মসূচির আওতায় আনার চেষ্টা চলছে বলেও জানান সিভিল সার্জন।

Comments (0)
Add Comment