‘বিএনপিই জনগণের সঙ্গে মর্মান্তিক তামাশা করেছে’

সরকারের জনস্বার্থে যে কোনো কাজ কিংবা সাফল্য বিএনপির গায়ে জ্বালা বাড়ায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‌‘তাদের দৃষ্টিসীমায় ভর করে উদ্দেশ্যমূলক অন্ধত্ব।’

ওবায়দুল কাদের আজ সোমবার সকালে সচিবালয়ে তার নিজ দফতরে ব্রিফিংকালে এ মন্তব্য করেন।
বিএনপি নেতারা লকডাউনকে মর্মান্তিক তামাশা বলা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আসলে বিএনপিই জনগণের সঙ্গে মর্মান্তিক তামাশা করেছে, তারা কখন কী বলে নিজেরাও জানে না।’

Comments (0)
Add Comment