জনপ্রিয় লেখক সাহিত্যিক হুমায়ূন আহমেদের নবম মৃত্যু বার্ষিকী আজ।
তিনি বিংশ শতাব্দীর জনপ্রিয় বাঙালি কথাসাহিত্যিকদের মধ্যে অন্যতম।
তাকে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী শ্রেষ্ঠ লেখকও মনে করা হয়।
নাটক ও চলচ্চিত্র পরিচালক হিসেবেও সমাদৃত হুমায়ূন আহমেদ।
২০১২ সালের ১৯ জুলাই যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই জনপ্রিয় কথা সাহিত্যিক।
বাংলা ভাষা ও সাহিত্যে অনন্য অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ১৯৯৪ সালে দেশের দ্বিতীয় বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করে।