দেশে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২৩১ জন মারা গেছেন।
যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
এর আগে ১১ জুলাই সর্বোচ্চ ২৩০ জন মারা গিয়েছিলেন।
সোমবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাভাইরাস সম্পর্কিত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় করোনাতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেলেন ১৮ হাজার ১২৫ জন।
মৃত্যুর এই নতুন রেকর্ডের দিনে করোনাতে শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৩২১ জন। তাদের নিয়ে দেশে করোনাতে এখন পর্যন্ত সরকারি হিসেবে শনাক্ত হলেন ১১ লাখ ১৭ হাজার ৩১০ জন।