ঈদুল আজহার মর্মবাণী অন্তরে ধারণ করার আহবান প্রধানমন্ত্রী শেখ হাসিনার

প্রধানমন্ত্রী ঈদুল আজহার মর্মবাণী অন্তরে ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কাজে অংশ নিয়ে বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার আহবান জানিয়েছেন।

পবিত্র ইদুল আজহা উপলক্ষে আজ দেয়া এক বাণীতে তিনি বলেন, ‘আসুন, আমরা সকলে পবিত্র ইদুল আজহার মর্মবাণী অন্তরে ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কাজে অংশ নিয়ে বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলি।’

ঈদুল আজহা’র এদিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও মুসলিম উম্মাহর উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও অব্যাহত শান্তি কামনা করেন এবং বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলিম জনগোষ্ঠীকে আন্তরিক শুভেচ্ছা এবং ঈদ মোবারক জানান।

Comments (0)
Add Comment