দেশে করোনাভাইরাসের টিকার চাহিদা ১০ কোটি।
যা সামাল দিতে হিমশিম অবস্থা সরকারের।
রয়েছে মিয়ানমার থেকে আশ্রয় নেওয়া সাড়ে ১১ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীর বাড়তি চাপ। এরপরও টিকা কিছুটা সহজলভ্য হওয়ায় মানবিক দিক বিবেচনায় এবং স্থানীয় জনগণের সুরক্ষায় প্রথমবারে মতো টিকার আওতায় আসছেন রোহিঙ্গারা।
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানান, ৫৫ বছর বয়সীদের নামের তালিকা তৈরির কাজ চলছে।
আগামী মাস থেকে সিনোফার্মের টিকা দিয়ে এ কার্যক্রম শুরু হবে।
নৈসর্গিক ভূ-প্রকৃতির তিন পাবর্ত্য জেলা এবং বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজার ঘিরে দেশি-বিদেশি পর্যটকের জন্য ঢেলে সাজানো হচ্ছিল বৃহত্তর চট্টগ্রামকে।
কিন্তু ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন প্রদেশ থেকে প্রাণের ভয়ে পালিয়ে আসা সাড়ে ১১ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠী আমূল পাল্টে দিয়েছে এ অঞ্চলের আর্থ-সামাজিক প্রেক্ষাপট।