‘খালেদার চিকিৎসা নিয়ে বিএনপি নেতাদের আচরণ রহস্যজনক’

ওবায়দুল কাদের বলেছেন, ‘খালেদা জিয়ার মামলা ও চিকিৎসা নিয়ে বিএনপি নেতারা এক ধরনের রহস্যজনক আচরণ করছেন।’

তিনি বলেন, ‘তার মুক্তি ও চিকিৎসার সুযোগ চেয়ে রাজনীতি করতেই তারা (বিএনপি নেতারা) বেশি আগ্রহী।
তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির মামলা সাজাপ্রাপ্ত খালেদা জিয়ার প্রতি অনেক মানবিক আচরণ করেছেন।’

বৃহস্পতিবার বাসভবনে ব্রিফিংয়ে এসব কথা বলেন সেতুমন্ত্রী।

তিনি বলেন, ‘খালেদা জিয়ার বয়সের কথা বিবেচনায় ঘরে চিকিৎসার সুযোগ করে দিয়েছেন শেখ হাসিনা।
বিএনপি নেতাদের শেখ হাসিনার মহানুভবতার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত।
কিন্তু তা না করে নিজেদের পদ রক্ষায় খালেদা জিয়াকে দাবার গুটি বানিয়ে সরকারের ওপর দায় চাপাচ্ছেন বিএনপি নেতারা।’

Comments (0)
Add Comment