ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ফজলে নুর তাপস আজকের(বৃহস্পতিবার) মধ্যে কোরবানির পশু জবাই দেয়ার কাজ শেষ করার জন্য রাজধানীবাসীকে অনুরোধ জানিয়েছেন।
মেয়র বলেন, ডিএসসিসির কর্মকর্তা ও কর্মচারীরা গত তিনদিন ধরে পশুর বর্জ্য অপসারণসহ বিভিন্ন ময়লা-আবর্জনা পরিষ্কারে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন।
তাদেরও পরিবার-পরিজন ও ঈদ রয়েছে। তাদেরও একদিন ছুটি প্রয়োজন।
এ কারণে ঈদের তৃতীয় দিনও পশু জবাই না করে আজকের মধ্যেই কোরবানির পশু জবাই শেষ করুন।
বৃহস্পতিবার নগরভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ অনুরোধ জানান। মেয়র ফজলে নুর তাপস বলেন, ডিএসসিসির বিভিন্ন ওয়ার্ডের বেশিরভাগ পশুর বর্জ্য অপসারণ করা হয়েছে।