ফেরির ধাক্কায় পদ্মা সেতুর পিলারের কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন পদ্মা সেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম।
শুক্রবার সাংবাদিকদের তিনি এ খবর জানান।
শফিকুল ইসলাম বলেন, পিলারের সঙ্গে ফেরির ধাক্কায় ফেরি ক্ষতিগ্রস্ত হয়েছে।
কিন্তু পিলারের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
পদ্মা সেতুর পিলারগুলো ৪ হাজার টনের বেশি ধাক্কা সহ্য করতে পারে।
আরো জোরে ধাক্কা লাগলে হয়ত প্রাণহানির মতো ঘটনা ঘটে যেতে পারত।
এ ধরণের ধাক্কা প্রতিরোধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, সব কিছু পরিকল্পনা করেই এসব পিলার তৈরি করা হয়েছে।
তেমন আতঙ্কের কোনো বিষয় এখানে নেই।