জিজ্ঞাসাবাদে স্বামী রাজ কুন্দ্রার অ্যাপ ‘হটশটস’-এ কী ধরনের ভিডিও প্রকাশ পেত, সেই বিষয়ে অবগত ছিলেন না শিল্পা।
সেই অ্যাপের সঙ্গে তার কোনো যোগসূত্র নেই বলেও দাবি করেন তিনি।
একইসঙ্গে নিজের স্বামীর পক্ষে তার যুক্তি, যৌন উদ্দীপক ছবি এবং পর্নোর মধ্যে পার্থক্য রয়েছে।
রাজ পর্ন বানাতেন না বলেই তিনি জানেন।
শিল্পার দাবি, রাজের শ্যালক প্রদীপ বক্সি লন্ডনে থাকেন।
তিনিই এই অ্যাপের সমস্ত কাজকর্মের দায়িত্বে রয়েছেন।
মুম্বই পুলিশ জানিয়েছে, শিল্পা তার স্বামীকে নির্দোষ বলে চিহ্নিত করেছেন।
রাজ কুন্দ্রার ‘ভিয়ান ইন্ডাস্ট্রিজ’-এর ডিরেক্টরের পদ থেকে ইস্তফা দিয়েছেন শিল্পা।
তারপরেই তিনি পুলিশের নজরে এসেছেন, এমনটা জানিয়েছেন শিল্পা-রাজের ঘনিষ্ঠ সূত্র।